তাহিরপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিম। তার নাম আজিজুল ইসলাম (২৫)। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ধৃত আজিজুল ইসলাম বিম্ভরপুরের ভাদের টেক এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে বিগত কয়েক বছর ধরে বারহাল গ্রামে নির্বিঘ্নে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিক্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ সোমবার সন্ধা ৭টার দিকে ইয়াবা বিক্রয়কালে বারহাল কার্লভার্টের ওপর থেকে আজিজুলকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed