Main Menu

ঠাকুরগাঁওয়ে মন্দির থেকে লাশ উদ্ধার, মা-মেয়ে আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার শ্মশানঘাট কালি মন্দির থেকে গোকুল চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত গোকুল চন্দ্র দাস (৫০) শহরের কলেজপাড়া এলাকার মৃত পাথারু দাসের ছেলে।

আটককৃতরা হলেন- গোকুলের স্ত্রী গীতা রাণী (৪৫) ও মেয়ে বিপাসা (১৮)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইসাইকেল মেকানিক গোকুল চন্দ্র দাস রোববার রাতে কাজ শেষে বাড়িতে ফিরেন। এসময় পারিবারিক কোহলের কারণে স্ত্রী ও মেয়ের সঙ্গে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ও মেয়ে গোকুলকে বেধরক মারপিট করে হত্যা করে। পরে লাশ টিকাপাড়া এলাকার শ্মশানঘাট কালি মন্দিরের ভেতরে একটি লিচু গাছে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে সোমবার সকালে শ্মশানঘাট কালি মন্দির থেকে ঝুলন্ত অবস্থায় গোকুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় গোকুলের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed