ইয়াবা সহ বড় ভাইকে পুলিশে দিলেন ছোট ভাই
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে যুব সমাজ ধ্বংস হতে দেখে বিবেকের তাড়নায় ইয়াবা ব্যবসায়ী বড় ভাইকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশে ধরিয়ে দিলেন ছোট ভাই।
ইয়াবা ব্যবসায়ীর নাম দুলাল উদ্দিন (৪৫)। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বারহাল গ্রামের দুলাল উদ্দিন বিগত কয়েকবছর যাবত বারহাল নিজ বাড়িতে থেকে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ বেশ কয়েকবার ফাঁদ পাতলেও চতুর দুলাল ফাঁদে আটকা পড়েনি।
এদিকে এলাকার যুব সমাজ ইয়াবা আসক্তিতে ধ্বংস হতে দেখে দুলালের ছোট ভাই নজরুল ইসলাম পুলিশের শরাপন্ন হয়। অবশেষে সোমবার ভোররাতে নজরুলের দেয়া সুনির্দিস্ট তথ্যের ভিক্তিত্বে গ্রামবাসীর সহায়তায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ দুলালের বাড়ি ঘেরাও করে। । এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে একটি সবুজ রঙের প্লাষ্টিকের থলে থেকে ২শ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ৪০ হাজার টাকা।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed