সংখ্যা লঘু পরিবারের জমি দখলের প্রতিবাদে মিছিল-স্মারক লিপি
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক শিবির ক্যাডার গোলাম রসুল বিপ্লব এর নেতৃত্বে সংখ্যা লঘু পরিবারের সম্পত্তি জবর দখল ও দেশ ছাড়ার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সাধারন সম্পাদক রণজিত কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হীরা লাল বিশ্বাস, দীপক কুমার মন্ডল, অসিম বরন চক্রবর্তী, সত্যজিত মন্ডল প্রমুখ।
বক্তারা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লবকে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed