এমপি এহিয়ার বাবার শয্যা পাশে এরশাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে নিজের সন্তানের মতো দেখেন বলে জানিয়েছেন। তিনি রোববার সকাল সাড়ে ১১টায় সিলেট সার্কিট হাউস থেকে এমপি এহিয়ার ঝেরঝেরিপাড়ার বাসায় তাঁর অসুস্থ বাবা অ্যাডভোকেট আব্দুল হাইকে দেখতে গিয়ে এ কথা বলেন। এ সময় এরশাদ বলেন, এহিয়া একজন পরিশ্রমী নেতা। রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাবে। এরশাদ এমপি এহিয়া চৌধুরীর অসুস্থ বাবার শারীরিক খবর নেন। দুপুর ১২ টায় তিনি এহিয়া চৌধুরীর বাসা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে দুপুর ১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের সাথে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জিএম কাদের, দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরুজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান আতা, এম জাকির হোসেন, মাহমদ আলী, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা একেএম দুলাল আহমদ, আশিক মিয়া প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed