Main Menu

পবিত্র আশুরা ১২ অক্টোবর

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে রোববার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে মহররম মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১০ মহররম অর্থাৎ ১২ অক্টোবর পালিত হবে আশুরা।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

Share





Related News

Comments are Closed