Main Menu

সিলেটে বিএনপি নেতা সাদেকের কারা মুক্তি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল বক্ত সাদেক রবিবার (২ অক্টোবর) জামিনে মুক্তি লাভ করেছেন। তিনি দেশের বাইরে অবস্থান কালে একটি মামলায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা গত ৩১ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারী পারোয়ানা জারি করেন। পরে তিনি দেশে ফিরে গত ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পন করেন। এসময় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। প্রায় ১৫ দিন কারা বরণের পর রবিবার বিকেলে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed