Main Menu

তাহিরপুরে বিএনপি নেতা গ্রেফতার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি নেতা মো. বাচ্ছু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন লামকমা পূর্ব পাড়ার মৃত চান্দু মিয়ার ছেলে ও বিএনপির ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, থানার এসআই রফিকের নেতৃত্বে একদল পুলিশ রবিবার ভোররাতে অভিযান চালিয়ে একটি জিআর মামলার পলাতক আসামী হিসাবে বাচ্চু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ জানান, গ্রেফতারের পর রবিবার সকালে বাচ্চু মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Share





Related News

Comments are Closed