Main Menu

ওসমানী হাসপাতালে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে বজ্রপাতে দুই ব্যক্তি মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—মৌলভীবাজারের বর্শীজোড়া গ্রামের চাঁদনীঘাটের তাজ উল্লাহর ছেলে টিপু সুলতান ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বাওয়নজেরী গ্রামের সোনাফর আলীর ছেলে তখদ্দুস আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর রোগীর স্বজন দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সকালে ইমার্জেন্সি গেটে দু’জন বসেছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

Share





Related News

Comments are Closed