স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে প্রধানমন্ত্রী এই কার্ড গ্রহণ করেন। এর মধ্য দিয়ে উদ্বোধন হলো স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের।
রোববার (২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে নাগরিকদের হাতে বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্টকার্ড তুলে দেওয়া শুরু হলো।
নির্বাচন কমিশন (ইসি) প্রায় ১০ কোটি নাগরিককে এই স্মার্ট কার্ড দেবে। আজ উদ্বোধনের পর ঢাকার দুটি সিটি করপোরেশন ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিকের মাঝে প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক ওই পরিচয়পত্র নকল করেছিল। মেশিন রিডেবল স্মার্ট কার্ড এই ধরনের জালিয়াতি রোধ করবে। স্মার্ট কার্ডে কার্ডধারীর সব তথ্য থাকবে। কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পেতে এই কার্ড ব্যবহার করতে পারবেন।
ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশের ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। মেশিন রিডেবল এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed