Main Menu

কালীগঞ্জে গনপিটুনীতে চোর নিহত

সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের এমসি মোড় এলাকায় গনপিটুনিতে মোজাম্মেল হোসেন (৩৮) নামে এক চোর নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার মৃত্যু সফিয়ার রহমানের পুত্র।
জানা যায়, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আশা অফিসের এমসি মোড় এলাকার আফজাল হোসেনর পুত্র তানভির হোসেন সাবু’র বাড়িতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে চুরি করতে যায় মোজাম্মেল হোসেন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চোরকে আটক করে গনপিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। পরদিন শনিবার সকালে স্থানীয়দের চাপে চোর মোজাম্মেল হককে মূমুর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ওই বাড়ীর মালিক সাবু । ভর্তি করার কিছুক্ষন পরেই অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেলে রের্ফার করে চিকিৎসকরা। ওই মহুর্তে রোগীর কোন অভিভাবক না থাকায় রংপুর মেডিকেলে পাঠাতে ব্যর্থ হলে সকাল ৯টার দিকে কালীগঞ্জ হাসপাতালেই চিকিৎসাধিন অবস্থায় মারা যান চোর মোজাম্মেল হক। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বাড়ি থেকে ছটকে পড়েন বাড়ির মালিক সাবু ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে কালীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখন পর্যন্ত লাশের কোন অভিভাবক থানায় যোগাযোগ করেনি।

Share





Related News

Comments are Closed