Main Menu

সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নানা আয়োজনে অন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী পালন করে। “বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট শাখার উদ্যোগে ও সিলেটের জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালী। পুলিশ ব্যান্ড ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় “বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রবীণ হিতৈষী সংঘ সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, প্রবীণদের সম্মান শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রত্যেক সন্তান তার পিতা-মাতা সহ বড়দের সম্মান শ্রদ্ধা জানাবে এবং বড়দের উচিত শিশুদের ¯েœহ মমতা প্রদর্শন করা, এতে করে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হবে, পরস্পর পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী হবে। পারস্পরিক বন্ধন যত আন্তরিকত হবে সমাজ তত বেশী উপকৃত হবে। তাই আসুন বয়স বৈষম্য দূর করে একে অপরের প্রতি মমত্ববোধ; ভালোবাসার বন্ধন দৃঢ় করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সংঘের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী। বিশিষ্ট কবি ও গল্পকার সেলিম আউয়ালের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংঘের যুগ্ম সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহীউদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য সংঘের সাবেক সংঘের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল গফফার দীলিপ, বিশিষ্ট কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।
দিবস পালন উপলক্ষে সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ‘পিতা-মাতার প্রতি অতি যতœবানের স্বীকৃতি স্বরূপ মৌলভীবাজার জেলার মোঃ সাইফুদ্দিন আহমদকে মমতাময় ও সিলেট নগরীর আখালিয়া নয়াপাড়ার মোছাঃ শারমীন আক্তারকে মমতাময়ী পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে সংগের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
র‌্যালিতে পুলিশ ব্যান্ড, সমাজ সেবা ব্যান্ড সহ সিলেট সরকারী পাইলট স্কুল, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজা জিসি হাইস্কুলের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।

Share





Related News

Comments are Closed