Main Menu

শ্রীমঙ্গলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হযেছেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার মোঃ রবিউল্লাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস বিদেশগামী যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটিতে ৩৫ জন বিদেশগামী যাত্রী ছিলেন। শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় পৌছলে বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫জন আহত হন। আহতদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ট্রাক চালক বাদল মিয়া (৪২) কে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed