Main Menu

বিশ্বনাথে পানিতে তলিয়ে গেছে সড়ক

বিম্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পানি নিস্কাশনের একমাত্র সরকারি নালাটি বন্ধ করে দেওয়ায় তলিয়ে গেছে সিংগেরকাছ সড়কটি। উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে বিশ্বনাথ-সিংগেরকাছ সড়কের একটি অংশ পালিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে পানিবন্ধি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন রহমান নগর গ্রামের প্রায় ৪০টি পরিবারের লোকজন। পাশাপাশি চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এদিকে, পানি নিস্কাশনের সরকারি নালাটি বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও নালাটি পূর্বের ন্যায় খনন করে দেওয়ার দাবিতে উপজেলা বির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। স্মারকলিপিতে ৪০৭ জন ব্যক্তি স্বাক্ষর করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রহমান নগর গ্রামের প্রবাসী লাল মিয়া, ছুরত মিয়া, তুরণ মিয়া, আহমদ আলী এবং একই গ্রামের আলতাব আলী, সিরাজ উদ্দিন, নুর উদ্দিন, গয়াছ উদ্দিন, মস্বাব আলী গংরা তাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত সরকারি নালাটি বছর খানেক আগে বেআইনি ভাবে বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণেই বিশ্বনাথ-সিংগেরকাছ সড়কের আংশিক পানিতে তলিয়ে গেছে। ফলে যানবাহন ও জনসাধারণের চলাচলে মারাতÍক সমস্যার সৃষ্টি হচ্ছে ও সড়কে ভাঙ্গন ধরেছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলার পরও এখনো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এব্যাপারে রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, জলাবদ্ধতা সৃষ্ঠি হওয়ায় মানুষের দূর্ভোগ হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
স্মারকলিপি গ্রহনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed