সুন্দরবন রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুন্দরবন রক্ষার দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা, সিলেটের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ছাত্র ফ্রন্ট বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ও মহানগর সহ সভাপতি আজাহরুল হক চৌধুরী সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, লিডিং ইউনির্ভাসিটির শাখাওয়াত হোসেন মুরাদ, মেট্রোপলিটন ইউনির্ভাসিটির পিয়াস দে প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করার কথা বলে, দেশী বিদেশী লুটপাটকারীর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার বার বার সাধারণ জনগণ ও দেশের জন্য সর্বনাশা পথ গ্রহণ করেছে। ফুলবাড়িতে উন্মুক্ত খনির চক্রান্ত, সাগরের গ্যাস ব্লক অসম শর্তে বিদেশী কোম্পানীর কাছে ইজারা, কুইক রেন্টালের নামে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৪ থেকে ১৭ টাকা কিংবা তার চেয়েও বেশী দামে বিদ্যুৎ কেনা কিংবা সুন্দরবন, কৃষিজমি পরিবেশ ধবংশকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি সবকিছুই মুনাফা ও লুটপাটের আয়োজনের অংশ। বক্তারা বিশেষজ্ঞ ও জনমত উপেক্ষা করে সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দুরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্রজনতার প্রতি আহবান জানান।
সভায় বক্তারা ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে সুন্দরবন রক্ষার দাবীতে সাইকেল র্যালীতে ছাত্রলীগ ও পুলিশের হামলার তীব্র নিন্দা জানান।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed