প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : সিলেটে আ’লীগ নেতার মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেটে মামলা করেছেন মহানগর আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সাবেক বিএনপি নেতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে তিনি এ মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উসকানি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে অভিযানে ৩টি ফার্মেসিতে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটনগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকেRead More
সিলেট নগরীর প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed