Main Menu

সিলেটে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী

দক্ষিন সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। মারাত্মক আহত অবস্থায় স্বামী বিধান দাস (৪৩) কে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জৈনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, জৈনপুর এলাকার তালিব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা লালনগর এলাকার সুদীপ দাসের ছেলে বিধান দাস। তার স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়াঝাটি প্রায় লেগেই থাকে।
বৃহস্পতিবার ভোরে তাদের ৪/৫ বছরের মেয়ের চিৎকার শুনে আশপাশ বাসার লোকজন এসে দেখেন বিধান দাসের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন। শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তার স্ত্রী ঘরে নেই।
তারা দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ এসে বিধানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed