Main Menu

বাগলী শুল্ক ষ্টেশনে ট্রাক উল্টে চালকসহ আহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় চুনাপাথর পরিবাহি ট্রাক উল্টে সুনামগঞ্জের তাহিরপুরের বাগলী শুল্ক ষ্টেশনে নেপালী চালক ও ম্যানেজার সহ ২জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভারতের মেঘালয়ের রফতানীকারক প্রতিষ্ঠান কে কে এন্টারপ্রাইজে ট্রাক চালক ত্রিপলাং ও বাংলাদেশের বাগলী শুল্ক ষ্টেশনের আমদানিকারক প্রতিষ্ঠান মোজাহিদ এন্টারপ্রাইজের ম্যানেজার জাহাঙ্গীর আলম।
বাগলী শুল্ক ষ্টেশনের ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, ভারতের কে কে এন্টারপ্রাইজের চুনাপাথর বোঝাই করে বাগলী শুল্ক ষ্টেশনের মোজাহিদ এন্টারপ্রাইজের ডিপোতে সরবরাহ করতে আসার পথে সোমবার দুপুরে ট্রাকটি কাঁচা সড়কের পার্শ্ববর্তী বাগলী ছড়া নদীর তীরে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক ও আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজার দু’জনেই আহত হয়।
মোজাহিদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী আবদুল আলীম জানান, আহত ট্রাক চালককে স্থানীয় বীরেন্দ্রনগর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। উল্টো যাওয়া ট্রাকটিকে সোমবার সন্ধায় উদ্ধার করে ভারতীয় রফতানীকারক প্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed