Main Menu

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে পদ্ম রানী রায় (৭০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। পদ্ম রানী রায় ওই গ্রামের দুলাল রায়ের স্ত্রী।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার দুপুরে পদ্ম রানী বজরাপুর গ্রামের একটি পোল্টি ফার্মে কাজ করছিলেন।

সে সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed