ভারতীয় ফার্স্ট সেক্রেটারীর সাথে কয়লা আমদানীকারক গ্রুপের সাক্ষাত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী/কনসুলার রামাকান্ত গুপ্তার সাথে রোববার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ।
সভায় গ্রæপের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের জন্য মাল্টিপুল বিজনেস ভিসা সহজীকরণের জন্য প্রস্তাব করেন এবং উভয় দেশের মধ্যে কয়লা ব্যবসা যাতে আরো গতিশীল ও অব্যাহত থাকে এজন্য ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী/কনসুলার রামাকান্ত গুপ্তার কাছে আহবান জানান। এ্সময় ফার্স্ট সেক্রেটারী/কনসুলার রামাকান্ত গুপ্তা বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গতিশীল হবে। তিনি ব্যবসায়ীদের ভিসা সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রæপের সভাপতি মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক চন্দন সাহা, প্রাক্তন সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed