Main Menu

জামিন পেলেন চেক জালিয়াতি মামলায় গ্রেফতার যুবক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : চেক জালিয়াতি মামলায় সিলেট নগরীর জিন্দাবাজার থেকে গ্রেফতারকৃত যুবক জাহাঙ্গির আলম জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার বিকেলে তিনি নিজে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে মামলায় তাকে আটক করেছিল পুলিশ, সেটি একটি মিমাংসিত মামলা। কিন্তু পুলিশের কাছে কাগজ-পত্র না পৌঁছায় তাকে ধরে নিয়ে গেছিল। পরে কোর্টে প্রয়োজনীয় কাগজ-পত্র দেখালে তিনি ছাড়া পান।

এর আগে দুপুরে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিলো। তিনি নগরীর ১০ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed