মৌলভীবাজারে ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার পূর্ব নির্ধারিত সম্মেলন ছিল। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন হিরুর আবেদনের (পিটিশন মামলা নং ২৫৬) প্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ১১টায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্রসহ জেলার কোথাও যেন জাতীয় যুব সংহতির ব্যানারে কোন অনুষ্ঠান না হয়- এ জন্য অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব বদরুল হাসান জোসেফ বলেন, যে কোন মূল্যে আজকের সম্মেলন বাস্তবায়ন করা হবে। কোন ষড়যন্ত্র আমাদেরকে দমিয়ে রাখতে পারবেনা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, কোর্টের নির্দেশে পৌর জনমিলন কেন্দ্রসহ সারা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed