Main Menu

মহিউদ্দিন শিরু’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর রোববার মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদন। পরিবারের পক্ষ থেকে নগরীর বাগবাড়ীস্থ ছোট্টমণি নিবাসের এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুমের সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন চৌধুর।
মিলাদ ও দোয়া মাহফিল এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদনে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কলন্দর আলী, মাওলানা কারী আবু ইউসুফ চৌধুরী, হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ^রী, হাফিজ মাওলানা আব্দুল কাদির শাহপরানী, মাওলানা সাইফুদ্দিন, মাসুম আহমদ চৌধুরী, সৈয়দ মোঃ তাহের, মাওলানা জাকির হোসাইন, ক্বারী ফয়জুল হক, মাওলানা আলম মিয়া তরুকবাগী, হাফিজ সি.এম নূর আহমদ, গোলাম মাওলা, এনাম উদ্দিন আহমদ, আব্দুস ছালাম, হাবিবুল্লাহ, জমির উদ্দিন, মাওলানা শরাফত আলী, হাফিজ সিরাজুল হক, মোঃ শাহনূর আলী, মোঃ জুনু আলী, মোঃ সেলিম আহমদ, এডভোকেট জুয়েল আহমদ, এডভোকেট সালমান খান, মোঃ শফিকুর রহমান শাফিক প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির শাহপরানী। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়ারতের পর দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ আল আমীন।
মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল আলোক এই মানুষটির ৭ম মৃত্যুবার্ষিকীতে কর্মসূচী গ্রহণ করায় সিলেট জেলা প্রেসক্লাব, তাঁরই প্রতিষ্ঠিত বালাগঞ্জ ডিগ্রি কলেজ ও লন্ডনে শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহিউদ্দিন শীরুর রেখে যাওয়া কর্মকান্ডকে বাস্তবায়ন সহ তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখার আহবান জানান।
zilla-pressclub-pic-02-25-09-16এদিকে বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক মহিউদ্দিন শিরুর ৭ম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজিজ আহমদ সেলিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
সভায় বক্তারা বলেন, সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন সংগঠনের মূল ভূমিকায় ছিলেন মহিউদ্দিন শিরু। যে কোন কাজ তিনি করতেন অত্যন্ত মননশীলভাবে। অনেককে সম্পৃক্ত করে কাজাটি সুচারুভাবে করার চেষ্টা করতেন।
বক্তারা বলেন, সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন সংগঠনের মূল ভূমিকায় ছিলেন মহিউদ্দিন শিরু। যে কোন কাজ তিনি করতেন অত্যন্ত মননশীলভাবে। অনেককে সম্পৃক্ত করে কাজাটি সুচারুভাবে করার চেষ্টা করতেন। বালাগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক পরিশ্রম করেছেন। শিক্ষায় এই অসামান্য অবদানের জন্য তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। সাংবাদিকতার উন্নয়নেও তার অবদান অনুকরণীর দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন ‘সিলেটের শত বছরের সাংবাদিকতা’ বইয়ের মাধ্যমে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক গ্রাম সুরমার সম্পাদক ও মহিউদ্দিন শিরুর সহধর্মীনি হাসিনা বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খসরু।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা খলিলুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য খলিলুর রহমান, মামুন হাসান, ইউসুফ আলী, সুব্রত দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed