Main Menu

তাহিরপুরে ব্যবসায়ীকে নির্যাতন কারীদের গ্রেফতারের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাসীদের স্থান আওয়ামীলীগে হবে না, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন তাদেরকে দ্রত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তাহিরপুর থানা পুলিশের প্রতি নির্দেশ দিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খাদ্য কর্মসুচীর উদ্ভোধনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার কয়লা ব্যবসায়ী রহমত আলী (৫৫) ওরফে রহমুকে ইউনিয়ন আ’লীগ নেতা কামড়াবন্দ গ্রামের তাহের মিয়া ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তোফাজ্জল হোসেন এবং তাদের অপর সহযোগী কর্তৃক তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে ও বাড়িতে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার বর্বরোচিত ঘটনায় মর্মাহত সংসদ সদস্য রতন এমপি ব্যবসায়ী, দলীয় নেতাকর্মী ও কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে এ নির্দেশ প্রদান করেছেন।
গাছের সঙ্গে বেধে রেখে ব্যবসায়ীর নিকট থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়া ও আরো ৫০ হাজার টাকার জন্য গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনাটি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে গোটা জেলা জুড়ে ক্ষোভ ও আলোচনার ঝড় উঠে।
ঘটনার রাতেই হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও বাড়িতে আটকে রাখার অভিযোগে থানায় আ’লীগ নেতা তাহের মিয়া ও তার ছেলে ছাত্রলীগ কর্মী তোফাজ্জল হোসেন সহ ৮ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে শনিবার সংসদ সদস্য রতন এমপি, থানার ওসি মো. শহীদুল্লাহ, ব্যবসায়ী, দলীয় নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্ধ, সমাবেশে আগত কয়েক হাজার লোকজন ও থানা পুলিশের কমপক্ষে ১৫ থেকে ২০ সদস্যের উপস্থিতিতে মামলার পলাতক আসামী হওয়া সত্বেও তাহের মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন ছাত্রলীগের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে চরম দৃষ্টতা স্থাপন করে।
সমাবেশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশী বেষ্টনীতে মঞ্চের ডান পাশে বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তোফাজ্জল বীরদর্পে সমাবেশ স্থলে অবস্থান করে। তার উপস্থিতির এমন দৃষ্টতা প্রদর্শনের বিষয়টি সমাবেশের আয়োজক দলীয় নেতাকর্মী, সংসদ সদস্য রতন এমপি এমনকি থানা পুলিশকেও বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। এক পর্যায়ে ওসি তাকে গ্রেফতারের নির্দেশ দিলেও কৌশলে তোফাজ্জল গ্রেফতার এড়াতে সমাবেশ স্থল থেকে সঠকে পড়ে।

Share





Related News

Comments are Closed