কুড়িগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে দু’দিনের মাথায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন জাকির হোসেন (৩০) নামে এক যুবক।
রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে।
সীমান্ত এলাকার বাসিন্দারা সাংবাদিকদের জানান, ভোরে বাহাউদ্দিন ও জাকিরসহ কয়েকজন ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলি লেগে বাহাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন জাকির হোসেন। তাদের বাড়ি ছাটকড়াইবাড়ি গ্রামে।
বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে রৌমারীর ভেহুলার চল সীমান্তে বিএসএফের গুলিতে দুখু মিয়া (২৪) নামে এক যুবক নিহত হন। একই দিন ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে জসিম মণ্ডল (২৬) নামে আরো এক বাংলাদেশি নিহত হন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed