Main Menu

সিমেন্ট বোঝাই ট্রাক ব্রীজ ভেঙ্গে পানিতে, আহত ৪

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কে সিমেন্ট বোঝাই ট্রাক বার্কিপুর স্টীলের ব্রীজ ভেঙ্গে পানিতে পড়ে গিয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এ রাস্তা দিয়ে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গোয়াইনঘাটগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (নং ঢাকা মেট্্েরা-ট-১৮৩৭৬৬) সারী-গোয়াইনঘাট সড়কের বার্কীপুর স্টীলের ব্রীজে উঠার পর সম্পূর্ণ ব্রীজ ভেঙ্গে পানির নীচে তলিয়ে যায়। এতে গাড়ীতে থাকা চালক, হেলপারসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের নাম জানা যায়নি। এ সময় রাস্তার দু’পাশে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, ইমা-লেগুনাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরির্দশন করেন আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, প্যানেল চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট ট্রাক চালক সমিতির সেক্রেটারী কুতুব উদ্দিন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। আশা করি, অচিরেই ব্রীজটি মেরামত করা হবে।

Share





Related News

Comments are Closed