আহত মায়া হরিণটিকে নিরাময় কেন্দ্রে হস্তান্তর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জের কুরমা বনাঞ্চল থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে একটি মায়া হরিণ লোকালয়ে বেরিয়ে এসে লোকজনের হাতে ধরা পড়ে আহত হয়। বন বিভাগের লোকজন আহতাবস্থায় ধৃত মায়া হরিণটিকে উদ্ধার করে বেলা সাড়ে তিনটায় লাউয়াছড়া জাতীয় উদ্যাণ বণ্যপ্রাণী নিরাময় কেন্দ্রে হস্তান্তর করেন।
কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কুরমা বনাঞ্চল থেকে প্রায় আড়াই ফুট উচ্চতার একটি মায়া হরিণ বেরিয়ে লোকালয়ে আসে। এসময় চাম্পারায় চা বাগানের শ্রমিকরা সাড়াশি অভিযান চালিয়ে হরিণটিকে ধরে ফেলে। তখন হরিণটি কিছুটা আহত হয়। এ খবর পেয়ে কুরমা বনবিট কর্মকর্তা চাম্পরায় চা বাগান থেকে হরিণটিকে উদ্ধার করে বিকাল সাড়ে তিনটায় চিকিৎসার জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্য প্রানী নিরাময় কেন্দ্রে প্রেরণ করেন।
রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা শেখর চৌধুরী আহত হরিণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, যথা সময়ে বনকর্মীরা ঘটনাস্থলে না গেলে হরিণটিকে জবাই করে খেয়ে ফেলা হত। হরিণটি বেশ আহত ছিল বলেই তাকে দ্রæত লাইয়াছড়ায় বন্য প্রাণী নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দে আহত হরিণ উদ্ধার ও পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিরাময় কেন্দ্রে প্রেরনের সত্যতা স্বীকার করেন।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed