গোলাপগঞ্জে ইয়াবা গাজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির টাকা ও গাঁজা সেবনের পলিথিনসহ পাচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদ পেয়ে এএসআই আশরাফুজ্জামান আশরাফের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার পৌরশহরের রণকেলী লামার দক্ষিণ ভাগ এলাকার একটি টিলার উপর অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার ৪০ টাকা ও গাঁজা সেবনের এক বান্ডিল পলিথিন সহ রণকেলী গ্রামের রখলিছ আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী রফিকুল ইসলাম (২০), রণকেলী উত্তর গ্রামের আছন আলীর পুত্র মহরম আলী (৩০), রণকেলী গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র আব্দুর খালিক( ৩৫), পূর্ব বারকোট গ্রামের মখন আলীর পুত্র মোঃ জালাল উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য সংশোধন আইন ২০০৪ একটি( মামলা নং ১৫/২০১৬) দায়ের করা হয়।
এদিকে একই রাতে, গোলাপগঞ্জ মডেল থানার এ এস আই জাফরের নের্তৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার হেতিমগঞ্জের মোল্লাগঞ্জ নদীর পাড় থেকে মোঃ শাহ আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পুরিয়া গাঁজা সহ গ্রেফতার করে। সে উপজেলার হেতিমগঞ্জ গঞ্জ গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র। এ ব্যপারে থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর এদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed