সিলেটে চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে চারটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে চমকে ওঠার মতো অবস্থা প্রত্যক্ষ করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর মধুশহীদ এলাকায় এ অভিযানে একটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া গেছে। আরেক ক্লিনিকে রক্তের সাথে একই ফ্রিজে রাখা হয়েছে ভাত, তরকারি। এছাড়া অপরিচ্ছন্নতার দায়ে আরো দুটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিলেট নগরীর মধুশহীদ এলাকার আল রাইয়ান হাসপাতালে রক্তের সাথে একই ফ্রিজে ভাত-তরকারি পাওয়া যায়, জালালাবাদ ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রক্তের সাথে একই ফ্রিজে সবজি পাওয়া যায়। এছাড়া গ্রামীণ হাসপাতাল ও ট্রাস্ট মেডিকেল সার্ভিসে অপরিচ্ছন্ন পরিবেশ প্রত্যক্ষ করে ভ্রাম্যমাণ আদালত। এ চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে এমন দৃশ্য দেখা গেলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed