সিলেট মহানগর ছাত্রলীগের চার নেতা-কর্মীর মুক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রলীগের চার নেতাকর্মী মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। গ্রেফতারের পর দুটি মামলায় তাদের জেলহাজতে প্রেরন করা হলে সর্বশেষ মামলায় বুধবার সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরু তাদের জামিন মঞ্জুর করেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক কার্যকরি সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদ, মহানগর ছাত্রলীগের তুষার গ্র“পের কর্মী সৈয়দ ওবায়দুল কাহির নাহিদ ওরফে নাবিদ, ছাত্রলীগ কর্মী আখলাকুল করিম নেওয়াজ ও গোলাম রাব্বানী।
গত রেরাববার রাতে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ তাদের গ্রেফতার করেছিলেন। পরে তাদেরকে একটি চাঁদাবাজি ও একটি অপহরন মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে প্রেরণ করা হয়। মঙ্গলবার একটি মামলায় জামিন হলে অপর মামলায় তারা আটকে যান। বুধবার অপর মামলায় জামিন হলে সন্ধ্যায় তাদের মুক্তি দেয়া হয়। ছাত্রলীগ মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা কারা ফটকে তাদের বরন করেন।
সিলেট মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনাকে সামনে রেখে সংগঠনের একটি পক্ষ ষড়যন্ত্রমূলক তাদের গ্রেফতার করায় বলে মুক্তিপ্রাপ্তরা অভিযোগ করেছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed