সিলেটে অটোরিক্সা আত্মসাত, ১৫ দিনেও উদ্ধার নেই
বিশেষ প্রতিনিধি: সিলেটে সিএনজি অটোরিক্সা আত্মসাতের ১৫ দিনেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। আসামীকে রিমান্ডে নিয়েও অজ্ঞাত কারনে উদ্ধারে ব্যর্থ হয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। ফলে অটোরিক্সার মালিক ও চালককে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর নগরীর চৌকিদেখীস্থ মিনার অটো ওয়ার্কশপের গেরেজ থেকে অটোরিক্সাটি আত্মসাত করা হয়।
জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন বর্তমান মুংলীপাড়ের বাসিন্দা মো. হোসেন ৪ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে একটি অনটেস্ট সিএনজি অটোরিক্সা কিনে নিজে চালিয়ে আসছিলেন। গত ৭ সেপ্টেম্বর ভোরে নগরীর চৌকিদেখী এলাকার বর্তমান বাসিন্দা সুজন মিয়া প্রয়োজন দেখিয়ে তার কাছ থেকে অটোরিক্সাটি কিছু সময়ের জন্য চেয়ে নেয়। পরে তা ফেরত না দিয়ে চুরি হয়ে গেছে বলে জানায়। এতে করে হোসেন মিয়ার বিশ্বাস হয় যে, সুজন প্রতারনা করে তার কাছ থেকে অটোরিক্সা নিয়ে আত্মসাত ও বিক্রি করে ফেলেছে। এ ঘটনায় অটোরিক্সার মালিক হোসেন মিয়া গত ৮ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় একটি মামলা{নং-০১(৯)১৬}করেন। পুলিশ আত্মসাতকারী সুজনকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নেয়। বুধবার রিমান্ড শেষে পুলিশ তাকে ফের আদালতে হাজির করলেও অজ্ঞাত কারনে তার কাছ থেকে অটোরিক্সাটি উদ্ধার করতে পারেনি। হোসেন মিয়া তার অটোরিক্সা উদ্ধারে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই রমজান আলী জানান, আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং অটোরিক্সা উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed