ছাতকের দোলারবাজারে চোরের উপদ্রব বৃদ্ধি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের দোলারবাজারে ছিচকে চোরের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যবসায়ি মহলে বিরাজ করছে চরম আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদুল আযহার আগে ও পরে দোলারবাজারের ব্যবসায়ি সরিষপুর গ্রামের ডাক্তার রতন বাবুর ফার্মেসীতে, সেলুন ব্যবসায়ি ছৈলা গ্রামের বিজয় চন্দের দোকানের নগদ টাকা ও মালামাল, বাগইনের তোফায়েল মিয়ার গিফটের দোকানের নগদ টাকাসহ মালামাল, মোরগ ব্যবসায়ি জাবেদ মিয়ার ৭ হাজার টাকা ও ৩টি মোরগ, গৌছ মিয়ার পান কেবিনের প্রায় ৫ হাজার টাকা, শাহজালাল রেষ্টুরেন্ট থেকে নগদ টাকা ও সিগারেট, সজিব রেষ্টুরেন্টের টাকা ও মালামাল চুরি হয়। এখানে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় চুরির ঘটনা। দোলারবাজার বস্তিতে বসবাসরত টোকাইরা এসব চুরির ঘটনায় জড়িত রয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে, সন্ধ্যা ও রাতের বেলা ব্যবসায়িদের দোকানে এসব চুরি সংঘটিত করছে বলে জানা গেছে। এভাবে গত মে’ মাসে কবির ব্রাদার্সের মালিক মাগরিবের নামাজে যাবার সূযোগে তার কেশ থেকে ৭ হাজার টাকা চুরি করে ছিচকে চোররা। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের আশ্রয়-প্রশ্রয়ে এসব ছিচকে চোর খ্যাত টোকাইরা অত্যন্ত দাপটের সাথে এখানে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহার দিন সকাল ৭টায় চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে কল্যাণপুর গ্রামের মৃত নোয়াজ মিয়ার পুত্র লিটন (৯), বাজার বস্তির মৃত আশই মিয়ার পুত্র আশাকুল (১৪) ও বস্তির হাসিমের পুত্র নয়ন (১০)। পরে ১৬ সেপ্টেম্বর ব্যবসায়ি ফজলু মিয়ার দোকানে এনিয়ে ব্যবসায়ি ও স্থানীয় লোকজনের সমন্বয়ে সালিশ বৈঠক অনুষ্টিত হয়।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed