শিববাড়ীতে সরকারী রাস্তা দখলে নিয়ে স্থাপনা তৈরী
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ী এলাকায় রাস্তা পাশের সরকারী জায়গায় মাঠি ভরাট করে দোকান তৈরী করা হচ্ছে।
সূত্র জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল রাস্তার পাশের জায়গা দখল করে দোকান তৈরি করে ভাড়া প্রদান করছেন।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেট সিটি কর্পোরেশনের একটি গাড়ি ব্যবহার করে রাস্তার পাশে মাঠি ভরাট করা হচ্ছে ।
স্থানীয়রা জানান, রাস্তার দুই পাশের সরকারী জায়গা অবৈধ ভাবে দখল করে মাঠি ভরাট করে জলিলের পাশাপাশি স্থানীয় আরো একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন যাবত ইট, বালূ, পাথরের ব্যবসা করে আসছেন। সে কারণে প্রায়ই এই সড়কে দূর্ঘটনা ঘটছে। দূঘটনা এড়াতে এই সকল দখলকৃত স্থান দখল মুক্ত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed