ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ১০
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাগবাড়ি এলাকায় দুই বাস কাউন্টার মালিকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ছাতক থেকে ঢাকাগামী সততা বাস ও ছাতক থেকে কুমিল্লাগামী বিআরটিসি বাসে যাত্রী উঠানো নিয়ে হেলপারদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে বিআরটিসি বাস কাউন্টার মালিক ইকবাল মিয়া ও সততা বাস কাউন্টার মালিক রুকন চৌধুরী পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সজিব সজিব চৌধুরী (২৭), সোহাগ চৌধুরী (১৬), মিজান মিয়া (২৬), ফরিদ আহমদ (২৯) সহ ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত সজিব ও সোহাগকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি আপোষে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed