ঝিনাইদহে রাইচ মিলের ম্যানেজার ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইফাদ অটো রাইচ মিলের ম্যানেজার আশাদুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানের চার কোটিরও বেশি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না।
এ নিয়ে চাল ব্যবসায়ীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। প্রতারক আশাদুল ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আজিম উদ্দীন ফকিরের ছেলে।
সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকার ইফাদ অটোর রাইচ মিলের মালিক ও সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন জানান, বিশ্বস্ততার সুযোগ নিয়ে তার প্রতিষ্ঠানের ম্যানেজার কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।
তিনি বলেন, বরিশালের এক পার্টির কাছ থেকে তিন কোটিসহ ২০১১ সাল থেকে এ পর্যন্ত কত কোটি টাকার ঘাপলা করেছে তা হিসাব করতে হবে।
তিনি জানান, গত শনিবার বরিশালের ফড়িয়াপট্রি মোকামের আড়ৎদার জাহাঙ্গীর, শহিদ ও দিপকসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে হিসাব করে চালের টাকা আনতে যায়।
এ সময় ম্যানেজর আশাদুলের সাথে আলাউদ্দীন আল-মামুনের ট্রাকের ড্রাইভার ও হেলপাররা ছিলেন। হিসাব নিকাশ করার এক পর্যায়ে প্রায় তিন কোটি টাকার ঘোপলা ধরা পড়ে। হিসাবে গরমিল দেখেই ম্যানেজার আশাদুল পালিয়ে যায়।
ম্যানেজার আশাদুল ২০১১ সালের পর থেকে জাল জোচ্চুরি, চাল পালিস করাসহ বিভিন্ন খাতের প্রায় আট কোটি টাকা আত্মসাৎ করেছে বলে একটি সুত্র জানায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় ইফাদ অটোর রাইচ মিলের মালিক আলাউদ্দীন আল-মামুন একটি জিডি করেছেন, যার নাম্বার ৭৫৪।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed