Main Menu

দক্ষিণ সুনামগঞ্জে উলামা পরিষদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। পবিত্র ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোন স্থান নেই। আজ প্রমানিত হচ্ছে মাদরাসা থেকে আলেম উলামা তৈরী হয়, কথিত জঙ্গি নয়। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জড়ানো ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সম্প্রতি বিভিন্ন ঘটনায় এটা স্পষ্ট হয়েছে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে তারা কেউই মাদরাসা ছাত্র নয়। সুতরাং এদেশের শান্তিপ্রিয় আলেম উলামা সব সময় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্বোচ্ছার ছিলেন, রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ইনশাআল্লাহ।
সোমবার বাদ জোহর উলামা পরিষদ নোয়াখালী বাজার এর উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্থানীয় নোয়াখালী বাজারে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।
পরিষদের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় আলেম উলামা ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন। হাফিজ এইচ এম সালমান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মানববন্ধনের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ক্বারী আজির উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাওলানা তাহির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, আলেমে দ্বীন মাওলানা আলী নুর, মাওলানা জিয়াউল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল বাছিত সুজন, আলেমে দ্বীন মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মোনাইম, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মহিম উদ্দীন মহিম, সহ-সভাপতি এমজেএইচ জামিল ও সাধারন সম্পাদক মো: নুরুল হক, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, এমএম ইলিয়াছ ও সোহেল তালুকদার, আলেমে দ্বীন মাওলানা শাহিদুল হক, মাওলানা আতিক, ক্বারী লুৎফুর রহমান, মুফতী আখলাকুল আম্বিয়া, হাফিজ জিল্লুল হক, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed