Main Menu

পারিবারিক কলহে বাড়ি ছেড়েছিলাম : বৈরাগী

বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছিলাম বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। প্রায় দেড়মাস নিখোঁজ থাকার পর সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কলাবাগান থানায় উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘কলাবাগান থানায় উপস্থিত হওয়ার পর সেখান থেকে ফখরুল হাসান বৈরাগী ডিএমপিতে আসেন। তিনি আমাকে জানিয়েছেন,পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন। ফখরুল হাসান বৈরাগী তার এক আত্মীয়ের বাসায় ছিলেন।’

এর আগে ১৭ সেপ্টেম্বর শনিবার ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান জানান, গত ৭ আগস্ট থেকে তার স্বামী নিখোঁজ রয়েছেন।

বৈরাগীর ছেলে সামন্ত হাসান ইসা গত শুক্রবার তার ফেসবুক পোস্টে জানান, অভিনেতা ফখরুল হাসান বৈরাগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৭ আগস্ট তাকে কলেজে নামিয়ে দিয়ে তার বাবা আর বাসায় ফেরেননি। বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Share





Related News

Comments are Closed