ঠাকুরগাঁওয়ে মহিলা আ.লীগের কাউন্সিল সম্পন্ন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ কাউন্সিল অধিবেশন শুরু হয়।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন।
উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালা এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ দবিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শিখা চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য বনশ্রী দাস স্মৃতি কণা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed