Main Menu

মুন্সিগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় সোমবার দুপুর ১টায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ঢাকাগামী প্রচেষ্টা পরিবহন ও মাওয়াগামী গাংচিল পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share





Related News

Comments are Closed