সিলেটে হিন্দু পরিবারের বাড়ি দখলের অভিযোগ
বিশেষ প্রতিনিধি: সিলেটে সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের বাড়ি জবরদখল করে নিচ্ছে এক আওয়ামী লীগ নেতা। আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে দখল তৎপরতা অব্যাহত রেখেছেন তিনি। এ নিয়ে সনাতনধর্মী সংখ্যালঘুদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নগরীর মির্জাজাঙ্গাল এলাকাধীন স্বপ্নীল ১৩ নং বাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, নগরীর মির্জাজাঙ্গালস্থ স্বপ্নীল-১৩ বাসার মালিক দখলকার হচ্ছেন হিন্দু স¤প্রদায়ের জনৈক শশী ভূষন দে ওরফে শশীভুষন দেব। বাড়িতে তার লোকজনও বসবাস করছেন। গত ১১মে নগরীর জলারপারের কথিত আওয়ামী লীগ নেতা লায়েক আহমদ চৌধুরী দলবল নিয়ে কাচাঘর ভেঙ্গে বাড়ির অর্ধেক প্রায় ১৪ শতক ভূমি জবরদখল করে নেন। যার বর্তমান বাজারমূল্য দেড়কোটি টাকা। নিরূপায় হয়ে শশীভূষন দেব গত ২০ জুলাই সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে লায়েক আহমদ চৌধুরীকে বিবাদী করে ১৮১/২০১৬ নং স্বত্বমোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমায় শশী ভূষন দেব তার মালিকানা বাড়ির খাসদখল ফিরে পাওয়ার দাবি জানান। আদালত মামলাটি আমলে নিয়ে বাড়ি ও ভূমির স্থিতাবস্থার আদেশ দেন ও বাড়িটির কোর্ট কমিশন করান। কিন্তু বিবাদী লায়েক আহমদ চৌধুুরী ও তার দলভুক্তরা আদালতের স্থিতাবস্থা লংঘর করে বাড়িতে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছেন।
শনিবার (১৭সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে বাড়িতে লায়েক আহমদকে একটি স্থাপনার ঢালাই কাজ চালিয়ে যেতে দেখা গেছে। আদালত অবমাননা করে জবরদখলীয় বাড়িতে স্থাপনা নির্মান অব্যাহত রাখায় সংখ্যালঘুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে লায়েক আহমদ চৌধুরী বলেন, এই জায়গাটি আমি জাকির ও একজন হিন্দু ভদ্রলোকের কাছ থেকে কিনেছি। কেনার আগে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছি, তখন কেউ মালিকানা দাবি করেননি। তাছাড়া শশী ভূষণ দেবের বাবা এই বাড়ি দুই ভাইয়ের জায়গা এক ভাইয়ের কাছ থেকে কিনেছিলেন। এখানে এক ভাইয়ের জায়গা কেনা সঠিক। অন্য ভাইয়ের জায়গা আমরা কিনেছি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed