Main Menu

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুর ইছাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন।

গোড়াই থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, সকালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ ছাড়া ১৭ জন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশুঙ্কাজনক বলে জানা যায়।

Share





Related News

Comments are Closed