ইইউ’র প্রত্যেকটি দেশে থাকবে ফ্রি ওয়াই-ফাই
তথ্য প্রযুক্তি ডেস্ক: আগামী চার বছরের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের তালিকাভুক্ত প্রত্যেকটি দেশে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপিয়ান কমিশন।
খবরটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
ইউরোপিয়ান কমিশন-এর প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার বিনামূল্যে ওয়াই-ফাই দেওয়ার এই লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি জানান, ‘ইইউ-এর তালিকাভুক্ত প্রত্যেকটির দেশের একটি করে শহর ৫জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে, আর তা ২০২০ সালের মধ্যে।’
এই পরিকল্পনার জন্য একটি ফেইস শিট প্রস্তুত করা হয়েছে। ফেইস শিটটির মতে, জনসাধারণের স্থানগুলোর মধ্যে পার্ক, চত্বর, লাইব্রেরি এবং পাবলিক বাসস্ট্যান্ডগুলো অন্তর্ভূক্ত। এই পরিকল্পনাটির বাজেট সর্বোচ্চ ১৩ কোটি ৫০ লাখ ডলার রাখা হয়েছে শুধু যন্ত্রপাতি স্থাপনার জন্য।
২০২৫ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন কিছু লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এগুলোর মধ্যে রয়েছে- সর্বনিম্ন ইন্টারনেট গতি ১শ’ এমবিপিএস হওয়া, হাসপাতাল ও অন্যান্য কার্যালয়ে ১ জিবিপিএস গতির ডাউনলোড এবং আপলোড সেবা দেওয়া এবং বড় রাস্তায় এবং রেল স্টেশনে বাধাহীন ৫জি সেবা সরবরাহ করা।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed