সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ শিশু নিহত
জাকারিয়া তালুকদার, গোলাপগঞ্জ থেকে: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া বড়লেখাগামী বাসটি সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকা অতিক্রমকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২ শিশু নিহত হয়েছে। নিহতরা হলো গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১০) ও তনিমা (৬)।
গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, সিলেট থেকে বড়লেখাগামী যাত্রীবাহী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসটির ১৫ আরোহী আহত হন। শুরুতর আহত অবস্থায় শুভা ও তনিমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয় বলে ওসি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed