Main Menu

টাঙ্গুয়ায় নীল জলে ২দিন ব্যাপী জ্যোৎস্না উৎসব শুরু

হাবিব সরোয়ার আজাদ, টাঙ্গুয়ার হাওর(সুনামগঞ্জ) থেকে: হিজল-করচ সমৃদ্ধ অতিথি পাখিদের অভয়াশ্রম মাদার ফিসারিজ অব ও রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশির বুকে নৌ-যাত্রা ও জোন্সা উৎসবে সমবেত হয়েছিলো সারা বাংলাদেশ। টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক পর্যটন কেন্দ্র’র অবকাঠামো দ্রত নির্মার্ণের দাবিতে শুক্রবার বিকেলে হাওরের ভাসমান মঞ্চের চার পাশে প্রায় ২ শতাধিক ছোট বড় ইঞ্জিন চালিত ট্রলার অর্ধশতাধিক ষ্পিডবোর্ড নিয়ে রাজধানী ঢাকা সহ চট্রগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর. রাজশাহী, বরিশাল, সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকা থেকেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি বেসরকারী চাকুরিজীবী, জন প্রতিনিধি, পর্যটন, ভ্রমণ পিপাসুরা সারা দেশ থেকে এসে সমবেত হয়েছিলেন।
বিকেলে ৫টায় তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামের সভাপতিত্বে নৌ-যাত্রা ও জোন্সা উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন কালে প্রধান অথিতির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সাবেক সংসদ সদস্য নজির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম, ডিএমপির সহকারি কমিশনার আব্দুল বাতেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খা প্রমুখ, সহ-সভাপতি নুরুল আমিন শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান খসরুল আলম খসরু থানার ওসি মো. শহিদুল্লাহ, ওসি (তদন্ত) মো. হানিফ. সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, গনমাধ্যম কর্মী , পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ পরিচালক হাবিব সরোয়ার আজাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যকর্মীরা। সন্ধা ঘনিয়ে আসার সাথে সাথে শুরু হয় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশ গ্রহনে সঙ্গীতানুষ্টান।

Share





Related News

Comments are Closed