ঈদের দিন বৃষ্টি হতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার ঈদুল আজহার দিন সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে তা বাড়তে পারে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ কথা বলেন।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed