মাসিক আয় ১৬ হাজার হলেই কর : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সব নাগরিকের ওপরই কর আরোপের বিষয়ে দুই বছরের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সবার ওপর কর আরোপের একটি চিন্তাভাবনা চলছে। আগামী অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। যাঁদের মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু, তাঁদের অবশ্যই কর দিতে হবে। সোমবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় ঈদের জামাতের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।
বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করব।’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২২-২৪ তারিখের মধ্যে পাবলিক করা হবে, এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঈদগাহ পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব উপস্থিত ছিলেন।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed