ট্যাম্পাকো ট্রাজেডি : মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ আট জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
নিহত শ্রমিক মোহাম্মদ হোসাইন জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারী রোববার রাতে এই মামলাটি করেন বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানিয়েছেন।
মামলায় কারখানা মালিক মকবুল হোসেনের স্ত্রী পারভিন হোসেনকেও আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, মহাব্যবস্থাপক সফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যবস্থাপক (সার্বিক) সমির আহমেদ, ব্যবস্থাপক হানিফ ও উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন।
পুলিশ কর্মকর্তা ফিরোজ বলেন, “ঘটনার পর থেকে কারখানার চেয়ারম্যান পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।” মামলায় আসামির তালিকায় অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন রয়েছেন বলে পুলিশ জানায়। এই মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা স্পষ্ট হওয়া যায়নি।
ঈদের আগে শেষ কর্মদিবস শনিবার ভোরে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসে বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য সংসদ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া।
সোমবার সকালে টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হয়েছে। রবিবার হাসপাতালে একজন মারা যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে চারটি এবং সোমবার সকালে আরও দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed