Main Menu

গোলাপগঞ্জের ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি: আমেরিকা প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলিসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোলাপগঞ্জের লামাচন্দরপুর গ্রামের আপ্তাব আলী খানের আমেরিকা প্রবাসী ছেলে ফলিক উদ্দিন খান বাদি হয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলাটি (নম্বর-১৯৩/১৬) দায়ের করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে সিলেটের পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন, এসআই মশিউর রহমান, এসআই ছাদিকুর রহমান, এসআই জাফর, উপজেলার লামা চন্দরপুরের নিজাম উদ্দিন, আব্দুস সোবহান ও সেলিম আহমদ।
মামলার এজাহারে বলা হয়, বাদি একজন আমেরিকা প্রবাসী। তিনি মাঝেমধ্যে দেশে এসে সমাজসেবামূলক কাজ করেন। যা প্রতিপক্ষ লোকদের সহ্য হতো না। সম্প্রতি তিনি এলাকার জনস্বার্থে একটি রাস্তার নির্মাণ কাজ শুরু করেছিলেন। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এতে প্রতিপক্ষের কয়েকজন বাধা দেয়। তিনি বিষয়টি ওসি শিবলিকে জানান। প্রতিপক্ষের একজনের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। কিন্তু তাকে পুলিশ ধরছিলো না। ওসিকে বললে, তিনি বলেন আসামি ধরা হবে যদি এক লাখ টাকা দেওয়া হয়। বাদি ওসিকে এক লাখ টাকা দেন। কিন্তু তিনি আসামি ধরেননি। উল্টো প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তাকে হয়রানির হুমকি দেন। পরে ওসি বাদিকে আবার প্রস্তাব দেন ১০ লাখ টাকা দিলে তার সঙ্গে বিরোধ মিটে যাবে। ওই সময়ে বাদির ব্যবহৃত একটি ফোন সেট ওসি উপহার হিসেবে নেন। যা ওসি শিবলি ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠে।

Share





Related News

Comments are Closed