ঈদের বেচা কেনা নাই, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা
ঝিনাইদহ প্রতিনিধি: ঈদের বাকি আর মাত্র তিনদিন। তবে ঝিনাইদহের ঈদ মার্কেটগুলো এখনও জমে উঠেনি। তাই বসে-শুয়ে অলস দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
ঈদকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে বিকিকিনি প্রত্যাশিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক দোকানি।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়ক, মুন্সি মার্কেট, বিবি রোড, নিউমার্কেট, বঙ্গবন্ধু সুপার মার্কেটে, বিভিন্ন বিপণি বিতান ও ফুটপাতগুলোতে একই অবস্থা বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
তারা জানান, প্রতি বছর কোরবানির ঈদে যে পরিমাণ বিক্রি হয়, এবার তা হচ্ছে না। কিছু ক্রেতার আনাগোনা থাকলেও বেচাকেনা একেবারেই নেই।
নিউ এস ব্রার্দাসের স্বত্বাধিকারী আমল কর্মকার বলেন, ‘শুক্রবার ছুটির দিন আমার দোকানে বেচাকেনা নেই। বসে-বসে অলস সময় কাটাচ্ছি। আশা করছিলাম ঈদের আগে বেচাকেনা ভালো হবে। কিন্তুু কোনো ক্রেতা নাই।’
শাহিন গার্মেন্টসের কর্মচারী মিঠু হোসেন বলেন, ‘গত বছর কোরবানির ঈদে ভালো বেচাকেনা ছিলো। সে তুলনায় এ বছর বিক্রি নেই। আমরা বসে দিন কাটাচ্ছি।’
ব্যবসায়ী আফাঙ্গীর হোসেন জানান, এ বছর বেচাকেনা না থাকায় কর্মচারীদের বেতন, বোনাস দিতে সমস্যা হচ্ছে। আশা করেছিলাম ঈদের কয়েকদিন আগে ভালো বিক্রি হবে। কিন্তুু ক্রেতাদের আনাগোনা একেবারেই কম।
‘এ বছর কৃষকের হাতে টাকা কম থাকায় পোশাক বিক্রি কম হচ্ছে। কিছু চাকরিজীবী ও বড়-বড় ব্যবসায়ীরা কম-বেশি কাপড় কেনাকাটা করছেন। সাধারণ মানুষের আনাগোনা যে কারণে কম’- বলেন সিটি হাউজ ফ্যাশনের মালিক আব্দুর রাজ্জাক।
দোকানের ভেতর ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে শুয়ে থাকতে দেখা গেলো। শুয়ে থাকার কারণ জিঞ্জেস করতেই তিনি বলেন, ‘মানুষের হাতে টাকা নাই ভাই। বেচা-বিক্রি প্রায় বন্ধ। লোকজন আসছে না, তাই শুয়ে আছি ভাই।’
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed