কিবরিয়া হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার
হবিগঞ্জ সংবাদদাতা : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি কাজল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সে কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি। এতদিন সে আত্মগোপনে ছিল। শনিবার আদালতের মাধ্যমে কাজল মিয়াকে কারাগারে পাঠানো হবে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ আওয়ামী লীগের ৫ নেতা নিহত হন। এ ব্যাপারে এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় কাজল অন্যতম আসামি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed